1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে যুবক নিখোঁজ দুই দিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

গৌরনদীতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে যুবক নিখোঁজ দুই দিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- বরিশাল জেলার গৌরনদী উপজেলায় গভীর রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে ধান ক্ষেতে ইঁদুর মারার ফাঁদে কারেন্টের তার পেঁচিয়ে ৩০ বছর বয়সী শাকিল বেপারী নামে এক যুবক
নিহত হয়েছেন। তিনি কটকস্থল গ্রামের মোহাম্মদ বেপারীর ছেলে।

স্থানীয়রা বলেছেন ১৯ তারিখ রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের তারা খেয়ে পালাতে গিয়ে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ইমা পাগলের মাজারের পূর্বপাশে আজিজ আকনের লিজ দেওয়া ফসলি জমিতে কারেন্টের তার পেঁচিয়ে ওই যুবক নিহত হন।বর্তমানে ওই ফসলি জমি ওই এলাকার সরোয়ার ফকির বরগা নিয়ে ধান রোপন করেছেন ইদুরে উৎপাত থেকে ধান রক্ষা করতে বিদ্যুৎ দিয়েছিলেন এমনটাই জানিয়েছেন এলাকাবাসী।নিহত শাকিল বেপারীর পিতা মোহাম্মদ আলী বেপারী জানান নিখোঁজের পরে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি পার্শ্ববর্তী ধানক্ষেতে আমার ছেলে পড়ে আছে।

খবর পেয়ে ঘটনায় স্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন তিনি জানিয়েছেন প্রাথমিকভাবে আমাদের সন্দেহ হচ্ছে ধান ক্ষেতে বিদ্যুৎ দেওয়ার কারণে ওই যুবক নিহত হতে পারে। তবে ধান খেত থেকে আমরা কিছু গুনা এবং পাটকাঠি উদ্ধার করেছি।আলামত হিসেবে যা দেখে মনে হয়েছে এই ধান ক্ষেতে ইদুর মারার জন্য বিদ্যুৎ দেওয়া হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com