1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ঋণে জর্জরিত ব্যবসায়ীর আত্মহত্যা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:৫৪|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

গৌরনদীতে ঋণে জর্জরিত ব্যবসায়ীর আত্মহত্যা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বিভিন্ন এনজিও এবং স্থানীয়দের কাছ থেকে ধারদেনা করে ঋণে জর্জরিত হয়ে পরা হতাশাগ্রস্থ ব্যবসায়ী শয়ন ফকির (৩০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ শয়ন ফকিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছেন।

মৃত শয়ন ফকির বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের মুদি মনোহরী ব্যবসায়ী ছিলেন। তিনি গৌরনদী পৌরসভার বড় কসবা মহল্লার দুলাল ফকিরের ছেলে।

শয়ন ফকিরের পারিবারিক সূত্রে জানা গেছে, শয়ন ফকির বিভিন্ন এনজিও এবং স্থানীয় লোকজনের কাছ থেকে ধারদেনা করে ঋণে জর্জরিত হয়ে পরেন। দেনার দায়ে গত এক সপ্তাহ যাবত সে চরম হতাশাগ্রস্থ হয়ে পরেন। বৃহস্পতিবার সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয় শয়ন।

ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা শয়নের বাড়ির পাশে পুকুর পাড়ের একটি ফলের গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শয়নের মরদেহ উদ্ধার করেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, শয়ন ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com