
স্টাফ রিপোর্টার, এ,এস,মামুনঃ- বরিশালের সরকারি গৌরনদী কলেজ শাখার ছাত্রনেতা ওমর আকন্দ গতকাল বিকালে রাজধানীর একটা হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। গৌরনদী পৌরসভার তিখাসার গ্রামের ছাত্রদল নেতা ওমর আকন্দের বাড়ি।
ছাত্রদল নেতা ওমর আকন্দের অকাল মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপন গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি, জীবনের বেড়ে ওঠার শুরুর পথে অকাল বিদায় নেয়া ওমর আকন্দের পরিবারের সকল সদস্য,স্বজন,ছাত্রদলের সহকর্মী সহ শুভান্যুধ্যায়ী সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মহান আল্লাহর দরবারের তিনি মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাত কামনা করেছেন।