1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হয়েছে। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ

কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বরিশাল-১ সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া এবং দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হয়েছে। বুধবার সকাল থেকে এসব উপকরণ নির্ধারিত কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। ভোট গ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে সরঞ্জাম হস্তান্তর করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরা আওতায় এবং গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল-১ গৌরনদী -আগৈলঝাড়া আসনে মোট-১২৯ টি কেন্দ্রের ৭১০ টি কক্ষে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এরমধ্যে গৌরনদীতে ভোটকেন্দ্রের সংখ্যা ৬৯টি  ভোটকক্ষ ৩৬৯টি এবং আগৈলঝাড়ায় ভোট কেন্দ্রের সংখ্যা ৬০টি ভোটকক্ষের সংখ্যা ৩৪১টি।

গৌরনদী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৬৯৪ জন, পুরুষ ভোটার ৯৪ হাজার ৩১৭ জন, নারী ভোটার ৯২ হাজার ৩৭৭ জন।

আগৈলঝাড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৪১ হাজার ৫০৫ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজর ৪৬ জন ও নারী ভোটার ৭০ হাজার ৪৫৯ জন,দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৮ হাজার ১৯৯ জন।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -১ আসনে ৫-জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com