1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় শহীদ মোঃ আয়বালি গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও স্মরণ আলোচনা সভা অনুষ্ঠিত।  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

কালিয়ায় শহীদ মোঃ আয়বালি গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও স্মরণ আলোচনা সভা অনুষ্ঠিত। 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া, নড়াইলঃ-

১৯৭১ সালের ১০ ডিসেম্বর নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার সম্মুখ যুদ্ধে শহীদ হন কচুয়াডাঙ্গা গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোঃ আয়বালি গাজী। মহান স্বাধীনতার এই বীর সন্তানের শাহাদাত বার্ষিকী আজ।

এই উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শহীদের নিজ গ্রামে মিলাদ মাহফিল ও স্মরণ আলোচনা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে শহীদ আয়বালি গাজীর পরিবারের সদস্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা শহীদ আয়বালি গাজীর অবদান স্মরণ করে বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী এই বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দিতে শহীদদের স্মৃতি সংরক্ষণ অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের সমাপ্তিতে শহীদ আয়বালি গাজীসহ সকল শহীদ বীরদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com