1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন  উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বর্ণাঢ্য র‌্যালি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:৪৫|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

কালিয়ায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন  উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বর্ণাঢ্য র‌্যালি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া প্রতিনিধি, নড়াইলঃ-

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শকে স্মরণ রেখে নড়াইলের কালিয়া উপজেলায় বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় নারীনেত্রীবৃন্দ। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার পথিকৃৎ ও অধিকার আদায়ের অনন্য প্রতীক। তাঁর আদর্শ বাস্তবায়নেই নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। দিবসটি ঘিরে পুরো উপজেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com