1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:০৭|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

কালিয়ায় বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,বিশেষ প্রতিনিধিঃ-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে জনগণের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলায় একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কালিয়া-এর আয়োজনে সোমবার (৫ জানুয়ারি ২০২৫) মূলশ্রী এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটি পরিচালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. তীর্থ সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম। তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রাণিসম্পদ খাতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ মেডিকেল ক্যাম্পের সংবাদ গণমাধ্যমে প্রচার ও সার্বিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় গণমাধ্যমকর্মী মো. মনিরুজ্জামান চৌধুরী, লিটন সিকদার, মোল্লা রাসেল ও মো. তরিকুল ইসলামসহ আরও অনেকে।
ক্যাম্পের মাধ্যমে এলাকার খামারি ও সাধারণ মানুষ বিনামূল্যে পশু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ সেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডা. মো. মমিন উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কালিয়া, নড়াইল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com