1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় ঘের দখলকে কেন্দ্র করে কৃষক খুন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে”এমপি খোকন তালুকদার” আগৈলঝাড়ার রাজিহারে ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সেতুর উদ্বোধন শেবাচিমকে ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মাদক-ইভটিজিং-সাইবার অপরাধ রুখতে পাথরঘাটায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী উজিরপুরে বাবার পরকীয়ার অভিযোগে বিধবার ওপর ছেলের হামলা

কালিয়ায় ঘের দখলকে কেন্দ্র করে কৃষক খুন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধিঃ- নড়াইলের কালিয়ায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। রোববার (০৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল মোল্যা ওই গ্রামের মৃত হক মিয়ার ছেলে। এ হত্যার ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানান,কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের চাঁচুড়ী বিলের একটি মাছের ঘেরের দখল নেয়াকে কেন্দ্র করে গত এক বছর যাবত কৃষ্ণপুর গ্রামের গোলাম মস্তফা ওরফে নফু মোল্যা গ্রপ ও শিবলী নোমান প্রিন্স ফকিরের গ্রপের মধ্যে বিরোধ চলে আসছিল। গত একবছর ধরে এবিষয়ে একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তা নিয়ে কমপক্ষে উভয় পক্ষের ৪ টি মামলা চলমান। নফু মোল্যার দখলে থাকা মাছের
ঘেরটি রোববার সকাল সাড়ে ১০ টার দিকে প্রিন্স ফকিরের নেতৃত্বে ২৫/৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘেরটি কোন বাধা ছাড়াই দখল করে নেয়। পরে তারা ফিরে আসার পথে নফু মোল্যার সমর্থক ইসরাফিলকে রাস্তার ওপর পেয়ে কুপিয়ে গুরুতর আহত

করে। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরই প্রিন্স ফকির ও তার সমর্থকরা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ
করছে।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন প্রতিদিনের ক্রাইম নড়াইল প্রতিনিধি কে বলেন,‘মরদেহ ময়নাতদন্তের
জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে রয়েছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত আছে। বর্তমান
পরিস্থিতি শান্ত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com