1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নৌকা প্রার্থীর গণসংযোগ ও পথসভা ড. আব্দুস সোবহান গোলাপ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বরের বদলি, হতাশ উজিরপুরবাসী গৌরনদীর টরকি বন্দরে ‘টরকি হিউম্যান রাইটস’-এর যাত্রা শুরু, উদ্বোধনের পর বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায়

কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নৌকা প্রার্থীর গণসংযোগ ও পথসভা ড. আব্দুস সোবহান গোলাপ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

মোঃ সবুজ খান স্টাফ রিপোর্টার কালকিনি মাদারীপুরঃ-উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চেয়ে মিছিলে মিছিলে মুখরিত হয়ে উঠে লক্ষীপুর ইউনিয়ন। প্রতিক বরাদ্দের পর কালকিনি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন মাদারীপুর -৩ আসনের আ’লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান গোলাপ।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ৫১নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ নৌকা মার্কার কর্মীরা এই পথসভার আয়োজন করেন।

লক্ষীপুর ইউনিয়ন চেয়ারম্যান মৌসুমি হক সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের নৌকা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। এসময় কালকিনিতে নৌকা মনোনীত প্রার্থীর পক্ষে লক্ষ্মীপুরবাসীর কাছে ভোট চেয়েছেন প্রধান অতিথি।

মাদারীপুর -৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নও কিভাবে করতে হয় সেটা জানে।স্বাধীনতা যেমন আওয়ামী লীগের কাছে নিরাপদ, উন্নয়নও আওয়ামী লীগের কাছে নিরাপদ। তার প্রমান গত পনেরটি বছরে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলএ প্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি আজকে সারা বিশ্বে রাজনীতিবিদদের প্রতিকৃতি হিসেব গণ্য হয়েছেন। এটা আমাদের আওয়ামী লীগ তথা বাংলাদেশের গৌরবের বিষয়।

আমাদের গৌরব ধরে রাখতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর আগামী দিনে এই এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। গ্রামকে শহরে রূপান্তরিত করার অঙ্গিকার জননেত্রী শেখ হাসিনার। তাই আগামীদিনে লক্ষীপুরের প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তরিত করা হবে।পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতাসহ লক্ষ্মীপুর ইউনিয়নের জনতারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com