1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে নৌকার সমর্থক জুয়েল কে মারধরের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন আগৈলঝাড়া গৈলা মডেল ইউপিতে মানব পাচার রোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নৃত্যকলায় বিশেষ অবদানে সম্মাননা পাচ্ছেন সানি বিপ্লব সড়ক দুর্ঘটনায় নড়াইলের সাংবাদিক নিহত নড়াইলের নড়াগাতীতে তরুণ ব্যবসায়ীর অকাল মৃত্যু পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাদারীপুরের মস্তফাপুরে চেয়ারম্যান প্রার্থী কাজী কাওসারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালকিনিতে নৌকার সমর্থক জুয়েল কে মারধরের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪১ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর-৩ আসনের নৌকা প্রার্থীর এক সমর্থককে মেরে আহত করার অভিযোগ উঠেছে।

আজ বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার মাছবাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত নৌকার সমর্থক হলেন কালকিনি উপজেলার উত্তর ঠেঙ্গামারা গ্রামের আবুল হোসেন সরদারের ছেলে জুয়েল সরদার (৩৫)বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ আরো অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,আহত জুয়েল সরদার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের সমর্থক ও কর্মী। সোমবার(২৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নৌকা প্রতিকের প্রচারনা শেষে নিজ বাড়ীতে যাওয়ার সময় কালকিনি কাঁচা বাজার এলাকায় পৌছালে প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে হামলা চালিয়ে আহত করে।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা তাকে ফেলে চলে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হামলার বিষয়ে আহত জুয়েল সরদার জানান,”হামলাকারীরা আমি নৌকার সমর্থন করি বিধায় আমাকে হত্যা করতে চেয়েছিল।স্থানীয় লোকজন চলে আসায় আমি বেঁচে গিয়েছি।আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।আমি চাই এঘটনার সুষ্ঠু বিচার হোক।”

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ নাজমুল হাসান বলেন, “হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com