1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে ধর্ষণ,মানবপাচার মামলাসহ ১০ মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

কালকিনিতে ধর্ষণ,মানবপাচার মামলাসহ ১০ মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান, প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

অবৈধ পথে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা ও ধর্ষনসহ ১০টি মামলার আসামী মো. সবুজ মৃধা-(৩২)কে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।

গ্রেফতারকৃত সবুজ মৃধা কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে। গ্রেফতারকৃত পলাতক আসামি সবুজ মৃধাকে ঢাকার মিরপুর এলাকা থেকে র‌্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ গ্রেফতার করেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে.এম সোহেল রানা।

মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, মানব পাচারকারী চক্রের মূলহোতা ও ধর্ষন, মানবপাচার, বিস্ফোরকসহ ১০টি মামলার আসামী মো. সবুজ মৃধাসহ বেশ কয়েকজন মিলে লিভিয়া ও মালয়েশিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে দেশের বিভিন্ন জেলার অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নেয় মানবপাচার চক্রের সদস্যরা।

এছাড়া ওই চক্রের মূলহোতা মো. সবুজ মৃধা উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের এক নারীকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরে ওই নারী তার পরিবারের সহযোগীতায় দেশে ফিরে এসে মো. সবুজ মৃধাসহ বেশ কয়েকজনকে আসামী করে মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলার ঘটনায় র‌্যাব-৪ এর সহযোগীতায় কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মিরপুর এলাকা থেকে পলাতক অবস্থায় সবুজকে গ্রেফতার করে।

মামলার বাদি ওই নারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমাকে মালয়েশিয়া নিয়ে পতিতালয়ে বিক্রি করে দেন সবুজ মৃধা। পরে আমি দশে এসে তার বিরুদ্ধে মামলা করেছি। আমি সবুজের বিচার দাবি করছি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা বলেন, আটককৃত সবুজ মৃধার বিরুদ্ধে মানবপাচার, ধর্ষন, বিস্ফোরকসহ, সি.আর ও অন্যান্য মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। আমরা বাকি আসামীদেরকেও গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com