1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ২:১৩|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কালকিনিতে অবৈধ আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর

মাদারীপুর জেলার কালকিনিতে পুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বার) দুপুরে পৌর এলাকার দক্ষিন জনারদন্দী এলাকায় অভিযান চালিয়ে ওই ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

এসময় অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলামের নেতৃত্বে কালকিনি থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এদিকে প্রসাশনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, পৌর এলাকার দক্ষিন জনারদন্দী গ্রামের একটি পুকুর থেকে স্থানীয় প্রভাবশালী মহল বালু উত্তোলন করে আসছেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় একজন ভূক্তভোগী।

পরে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের দিক নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ করেন।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসা. মাহবুবা ইসলাম বলেন, ইউএনও স্যারের নির্দেশক্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। তবে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, পুকুর থেকে বালু উত্তোলনের দায়ে একটি আত্মঘাতী ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com