
স্টাফ রিপোর্টার মোঃ সবুজ খানঃ-মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন খাসের হাট বন্দরের কলেজ রোডের বজুসার গ্রামে (১২ ডিসেম্বর) মঙ্গলবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি দোকান ঘর পুরে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে ছুটে যায় এবং স্থানীয় জনগণের সহয়তায় প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় আনুমানিক সাত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে যানান উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জামাদার।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে যানাযায়, উক্ত অগ্নিকাণ্ডে মোহাম্মদ ইউনুছ খানের আইসক্রিম ফ্যাক্টরি, বাবুল মন্ডলের টেইলারী দোকান, জগদীশ মন্ডলের টেইলারী দোকান, নিখিল মন্ডলের ফার্নিচারের দোকান, মন্টু মণ্ডলের খালি দোকান ঘর পুরে ছাই হয়ে যায়।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাস বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়ে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।