1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
একুশের প্রথম প্রহরে নড়াইলে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,, আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

একুশের প্রথম প্রহরে নড়াইলে ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইল প্রতিনিধিঃ-

২১ ফেব্রুয়ারি ২০২৬: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে নড়াইল জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পুরো আয়োজন ছিল সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। ভাষাশহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তারা। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com