
আতাউর রহমান চঞ্চল,নিজের আয়ের শেষ সম্বল ভ্যানটি হারিয়ে নিঃস্ব বাবুলাল বিস্বাস (৬০)। তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন এর তালতার মাঠ গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ এলাকায় বাসিন্দা।তিনি স্ত্রী,তিন ছেলে সন্তান নিয়ে ছোট একটি ঘরে থাকেন বাবুলাল বিস্বাস। পরিবার চালাতে বাধ্য হয়ে একমাত্র সম্বল ভ্যান নিয়ে আগৈলঝাড়া উপজেলায় বিভিন্ন এলাকা ঘুরে কাজ করে বেড়ান।দুমুঠো ভাতের আশায় তিনি এই বয়সে কঠোর পরিশ্রম করে ভ্যান চালান।বাবুলাল বিস্বাস বলেন, গত (২৬ এপ্রিল) বুধবার বাবুলাল বিশ্বাসের মা হঠাৎ স্ট্রোক করে পরবর্তীতে কিছু সময়ের মধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান,
গত শুক্রবার বিকাল একটার দিকে মায়ের জন্য খাবার নিয়ে উপার্জনের একমাত্র ভরসার ভ্যান গাড়িটি নিয়ে হাসপাতালে যায়, হাসপাতালের নিচে গাড়িখানা রেখে দোতলায় খাবার নিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে তার মা মারা যায়, পরে নিচে এসে দেখে আয়ের একমাত্র ভ্যান গাড়িটিও চুরি হয়ে যায়,অনেক খোজাখুজির পরেও আমার ভ্যানটি পাই নি।বাবুলাল বিস্বাস কান্না করতে করতে আরও বলেন, আমি স্থানীয়দের সহযোগিতা নিয়ে ভ্যানটি কিনেছিলাম।
এ সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কারও ক্ষতি করিনি, তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আল্লাহ আমি এখন কী করে খাব? কে আমাকে খাওয়াবে? তুমি ছাড়া আমার ভরসার আর কেউ নেই।বাবুলাল বিশ্বাসের চোখের পানি দেখে বাবুলাল কে আসে পাসের লোকজন দেখতে আসা সাধারণ মানুষের চোখের পানি রাখতে পারলেন না সাধারণ জনগণ।বাবুলাল বিস্বাস এর সাথে যোগাযোগ করার নাম্বার 01727141862,,