1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উপজেলা নির্বাচনে হারিছের মোটরসাইকেল,ফরহাদের টিউবওয়েল প্রতীকের গনজোয়ার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৫৯|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

উপজেলা নির্বাচনে হারিছের মোটরসাইকেল,ফরহাদের টিউবওয়েল প্রতীকের গনজোয়ার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ-বরিশাল জেলার গৌরনদীতে আগামী (২৯ মে) ২০২৪ ইং তারিখ তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন।এরইমধ্যে জমে উঠেছে গৌরনদী উপজেলা নির্বাচনের নির্বাচনী প্রচার প্রচারণা। তৃতীয় ধাপের এই নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্তসময় পার করছেন প্রার্থীরা।

জানা যায়,এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থী ও ভাইসচেয়াম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক,সাবেক পৌরমেয়র হারিছুর রহমান হারিছ,ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বর্তমান ভাইসচেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান ফরহাদ হোসেন মুন্সি,এই দুই পদে দুইপ্রাথী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে পথসভা ও জনসভায় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও নেতাকর্মীসহ সাধারন জনগন ও ভোটারদের দ্বারে দ্বারে মোটরসাইকেল ও টিউবওয়েল প্রতীকের ভোট প্রার্থনায় ব্যাপক নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন।মোটরসাইকেলের প্রতীকের প্রার্থী হারিছুর রহমান হারিছ ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন মুন্সি“র পক্ষে উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারণায় নেমেছেন উপজেলার বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষ।

এতে ভোটারদের কাছে জনপ্রিয় প্রার্থী হিসেবে হারিছুর রহমান হারিছ ও ফরহাদ হোসেন মুন্সি“র গণজোয়ার উঠেছে। হারিছ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক পৌর মেয়র এবং বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হয়ে নির্বাচন করছেন।অপর প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মো.মনির হোসেন মিয়া তিনি কাপপিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এতে দুই চেয়ারম্যান প্রার্থীই ভোটের মাঠে নির্বাচনী প্রচার প্রচারণার মাধ্যমে নিজ নিজ কৌশল প্রয়োগ করে এগিয়ে যাওয়ার প্রানপণ চেষ্টা করছেন।

এবিষয়ে সাধারন ভোটারদের কাছে জানতে চাইলে তারা বলেন, মোটরসাইকেল প্রার্থী হারিছুর রহমান হারিছ ও ফরহাদ হোসেন মুন্সি“র টিউবওয়েল প্রতীকের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন,যুবলীগ সভাপতি আনিসুর রহমান ও সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম,এবং বর্তমান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আতিকুর রহমান শামীম,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন বেপারী,সাধারণ সম্পাদক বাবুল ফকির,যুগ্ম সাধারণ মামুন মিয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া,সাধারন সম্পাদক লৎফর রহমান দীপ।

নলচিড়া ইউনিয়ন চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা,বাটাজোর রব হাওলাদার, চাঁদশী সৈয়দ নজরুল ইসলাম,বার্থী রাজ্জাক হাওলাদার,খাঞ্জাপুর নূর আলম সেরনিয়াবাত,শরিকল ফারুক হোসেন মোল্লা, এবং প্রচার প্রচারণার বিশেষ ভূমিকায় থাকা উপজেলা মহিলা নেত্রীবৃন্দ ও পৌর কমিশনার,ওয়ার্ড মেম্বরসহ, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগন জোরালো ভাবে নির্বাচনী প্রচার প্রচারণার চালিয়ে যাচ্ছেন।

এতে সাধারণ ভোটাররা মনে করছেন, মোটরসাইকেলের প্রতীকের প্রার্থী হারিছুর রহমান হারিছ বিপুল ভোটের ব্যবধানে বিজয় লাভ করবেন।নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি।তাই গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন। বাসায় গিয়ে পরের দিনের কর্মসূচি নিয়ে পরিকল্পনা করছেন,কে কার চেয়ে বেশি কৌশল প্রয়োগ করে নিজের অবস্থান জোরদার করবেন এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর এ কৌশল প্রয়োগ করেই যার যার ভোট ব্যাংকের বাইরে থাকা ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা চলছে।

এ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্ততি গ্রহন করবেন বলে জানা যায়।প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে যাবতীয় প্রস্ততি থাকবে।ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন আলোচনা।প্রার্থীদের মধ্যে কার পাল্লা ভারি তাও নির্ভর করছে এই সমীকরণের ওপর।এখন পর্যন্ত গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ বর্তমানে প্রশংসনীয়।অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন,আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে।

তাই সুষ্ঠু ভোট হলে দুই চেয়ারম্যান প্রার্থীই বিজয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন।গৌরনদী উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে এবার প্রচারযুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌরমেয়র হারিছুর রহমান হারিছ।

ভোটারদের একাংশ বলছেন,সততা,নিষ্ঠা ও পরিচ্ছন্নতায় এগিয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারিছুর রহমান হারিছ।তার হস্তক্ষেপে গৌরনদীতে বিগত দিনে অকল্পনীয় উন্নয়ন হয়েছে।এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হারিছুর রহমান হারিছ এর বিকল্প নেই।

বিগত দিনের ধারাবাহিক উন্নয়নের বর্ণনা তুলে ধরে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হারিছুর রহমান হারিছ জানান,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে থেকে গৌরনদীতে পাল্টে গেছে এ উপজেলার দৃশ্যপট।তিনি আরও জানান,উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে গৌরনদী উপজেলাবাসী পূণরায় আমাকে (হারিছ) ও ফরহাদকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবেন,সে আশা ও ভরসা উপজেলাবাসীর প্রতি আমার আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com