1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৪১|
সংবাদ শিরোনামঃ
তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

উজিরপুরে সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম উপজেলা পর্যায়ে সুষ্ঠু ও সফল ভাবে বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

এ সময় তিনি বলেন সর্বজনীন পেনশন স্কীম একটি নিরাপদ সঞ্চয় স্কীম। জমাকৃত টাকা মুনাফা সহ বৃদ্ধ বয়সে মাসে মাসে ভাতা উত্তোলন করা যুগ উপযোগ পদক্ষেপ। এ টাকা নস্ট বা খোয়া যাওয়ার কোন সুযোগ নেই। বাংলাদেশের ভূখন্ড যতোদিন থাকবে টাকার নিশ্চয়তা ততোদিন থাকবে।

২৯ এপ্রিল সোমবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা সহকারী কমিশনার (ভুমি ) হাসনাত জাহান খান, মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শওকত আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হাকিম সেরনিয়াবাত , অশোক কুমার হাওলাদার, শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ নজরুল ইসলাম মাঝি,উপজেলা ছাত্র লীগের সভাপতি অসিম কুমার ঘরামী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। মতবিনিময় সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব,পৌর সচিব, উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সরকারি, বেসরকারি, প্রবাসী, মধ্যবিত্ত, নিন্ন মধ্যবিত্ত, কৃষক,শ্রমিক, জেলে, তাতী, কামার, কুমার, সকল শ্রেনী পেশার মানুষ বৃদ্ধ বয়সে এবং পরিবারের ক্লান্তি লগ্নে সার্বজনীন পেনশন স্কীমের সুবিধা ভোগ করতে পারে একটি নির্ধারিত সঞ্চয়ের মাধ্যমে নিজে ও পরিবারকে প্রতিষ্ঠিত করার একটি প্রকল্প।এটি একটি আর্থসামাজিক প্রকল্প। প্রবাসীদের জন্য প্রেরিত চাদার ২.৫ শতাংশ প্রনদনা পাওয়ার সুযোগ রয়েছে। এটি আয়কর মুক্ত। এই স্কিমের আওতায় ১৮ বছর হইতে ৫০ বছর পর্যন্ত সকল নাগরিক জাতীয় পরিচয় পত্রের ভিত্তিতে একটি নির্দিষ্ট মুল্যমানের চাদা দাতা হিসেবে সার্বজনীন পেনশন স্কীমে আংশগ্রহন করতে পারবে। পরে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম উপজেলায় একটি হেল্প ডেস্কের উদ্ভোধন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com