1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল, খালেদা জিয়ার আদর্শে ঐক্যের অঙ্গীকার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:৫০|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

উজিরপুরে শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল, খালেদা জিয়ার আদর্শে ঐক্যের অঙ্গীকার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের আপসহীন নেত্রী, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ জানুয়ারি বাদ আছর উজিরপুর পৌর সদর মহিলা কলেজ মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জিয়া আমিন রাড়ি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান।

অনুষ্ঠানে বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মরহুম বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা। তাঁরা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শনকে ধারণ করেই বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ আজও গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদুৎজ্জামান কমরেড, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিকসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিল শেষে মরহুম নেত্রীর রুহের মাগফেরাত কামনা, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com