1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা, নাকি আত্মহত্যা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল

উজিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা, নাকি আত্মহত্যা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪১ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বান্না গ্রামে রহস্যজনক এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রোববার সকাল ৭ টায় উপজেলার বান্না গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী আরো জানান উপজেলার বন্না গ্রামের নিরঞ্জন হালদারের পুত্র সজিব হালদারের সাথে গত ৭ মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ী গ্রামের অমল চন্দ্র বাইনের মেয়ে কলেজ পড়ুয়া অর্পণা বাইনের সাথে পরিবারের অমতে বিয়ে হয়।

ঠিক তার ৭ মাস পরেই অর্পনার ঝুলন্ত লাশ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ ।অর্পনার পরিবার ও স্থানীয়রা আরো জানান, অর্পনার শরীরের বিভিন্ন অংশে রক্তমাখা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে অর্পনার মা বাবা জানান,আমার মেয়েকে হত্যা করে লাশ রশিতে ঝুলিয়ে আত্মহত্যা নাটক সাজিয়েছি।

আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না।তাকে হত্যা করা হয়েছে।আমি এ হত্যার বিচার চাই। উজিরপুর মডেল থানার এস আই সজীব মন্ডল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠানো হয়েছে, ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে হত্যা না আত্মহত্যা। এ বিষয়ে মডেল থানার ওসি তদন্ত মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান এ বিষয়ে উজিরপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com