1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে খৎনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কাটলেন চিকিৎসক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার

উজিরপুরে খৎনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কাটলেন চিকিৎসক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে শিশুর সুন্নাতে খৎনা করতে গিয়ে লিঙ্গ কর্তন করেছে গ্রাম্য ওস্তা নামের এক ভুয়া চিকিৎসক বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের মোঃ সোহাগ আকনের ছেলে মোঃ ইব্রাহিম আকন(৭) এর ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টার দিকে সুন্নাতে খৎনা করে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার ভুয়া চিকিৎসক(ওস্তা) রহমত মোল্লা।

সুন্নাতে খৎনা করতে গিয়ে অনভিজ্ঞ ভুয়া চিকিৎসক ওস্তা রহমত মোল্লা (৬০) ওই শিশুর অধিকাংশ লিঙ্গ কেটে ফেলেছে। এরপর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বরিশাল শেরে – বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের হয়নি । এ ঘটনায় অভিযুক্ত রহমত মোল্লাকে ফোন করা হলে তিনি বলেন ভুলে বেশি কেটে ফেলেছে বলে বিষয়টি এড়িয়ে যান। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com