1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:০২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে সমন্বয় সভা প্রবীণ সাংবাদিকদের অবসরভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী স্বপন। মাদারীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিপোর্টার্স ইউনিটির-২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাজাহানের সাফল্য ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি হেমায়েত খাঁন, সাধারণ সম্পাদক খান মাসুদ রানা।

উজিরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ- বরিশাল জেলার উজিরপুরে অনাড়ম্বর আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে২১ ফেব্রুয়ারি বুধবার রাত ১২ টা ১ মিনিটে মিনিটে উজিরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেনন এর পক্ষে নেতাকর্মীরা, উজিরপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ,উজিরপুর মডেল থানা, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলার বিভিন্ন দপ্তর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনিস্টিটিউশন, উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।

সকালে সুর্যোদয়ের সময় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত হয় এতে উপজেলা শিল্পকলা একাডেমি ও গুঞ্জন সংগীত একাডেমির শিল্পীদের আয়োজন অনুষ্ঠান মনোমুগ্ধকর হয়।

উপজেলার সকল মসজিদ,মন্দির, প্যাগোডা,গীর্জা, ও অন্যান্য উপসনালয় সহ মাদরাসা ও স্কুলে ১৯৫২ সালের নিহত সকল ভাষা শহিদদের মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সিমা রানী শীল, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি কে এম ইশমাম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী রাজিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবি এম জাহিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক মোঃ শাহে আলম, সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী গন। এছাড়াও উপস্থিত ছিলেন নানা সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com