1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:০১|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে চালুর অপেক্ষায় কোটি টাকার সেতু, পুরোনো ঝুঁকিপূর্ণ পথেই চলছে জনদুর্ভোগ গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,,

উজিরপুরের মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ-বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মাটি কাটা বাধা দিলে জমির মালিকের পায়ের আঙ্গুল ভেঙ্গে দেয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ সময় হামলার প্রতিবাদ করলে গুরুতর আহত হন তার স্ত্রী।

আহত দের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনার উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়, ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়,১৮মার্চ সোমবার সকাল ৯ টায় উত্তর ধামুরা গ্রামের সালাম সরকারের পুত্র আরিফ সরদার (২০) সবজে আলী সরদার পুত্র সালাম সরদার(৪৫) ও তার ভাই কালাম সরকার (৪০) এ নেতৃত্বে মৃত আফছের আলী সরদারের পুত্র পিকআপ চালক গোলাম মোস্তফার(৫০) শেচকৃত পুকুর থেকে জোরপূর্বক মাটি কাটতে শুরু করে এতে গোলাম মোস্তফা বাধা প্রদান করলে প্রতিপক্ষের বখাটে আরিফ এর নেতৃত্বে, আব্দুস সালাম সরদার কালাম সরদার সহ ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালিয়ে পিকআপ চালাকের পায়ের আঙ্গুল ভেঙে দেয়।এ সময় হামলা থেকে স্বামীকে রক্ষা করতে গিয়ে আহত হন নাসিমা আক্তার বেবি (৩৫)।

এ বিষয়ে অভিযুক্ত সালাম সরদার জানান, আমি আমার জায়গায় মাটিকাটা শুরু করি, গোলাম মোস্তফা এসে আমার মাটিকাটায় বাধা দিয়ে আমাকে এবং আমার ছেলেকে মারধর করে এ সময় সে পড়েগিয়ে তার পায়ের আঙুল ভেঙেছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানা, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com