
স্টাফ রিপোটার,এ,এস,মামুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ২০২৪ উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালী ও আলোচনা সভাা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আব্দুল্লাহ খান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম, প্রাণী সম্পাদক কর্মকর্তা মাহমুদুল হাসান ফরিদ, আনসার ভিডিপির কর্মকর্তা হাম্মাদ বীন হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, গোলাম হাফিজ মৃধা, নুর আলম সেরনিয়াবাত, ফারুক হোসেন মোল্লা সহ প্রমুখ।