1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন স্বপন। মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,,

আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৯ বার পড়া হয়েছে

মো: আশরাফ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আগৈলঝাড়া থানা মসজিদের ইমাম ও খতিব দোয়া পরিচালনা করেন।

তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

মাহফিল শেষে আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আকাশ মাহামুদ বলেন,আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের সংগঠনের প্রতিটি রিপোর্টার সত্য ও বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, আবুল হোসেন মোল্লা ও খন্দকার মোহাম্মদ আলী; উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন হাওলাদার; গৈলা ইউনিয়ন বিএনপি ২নং ওয়ার্ডের সভাপতি মো. এমদাদ হাওলাদার; আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব সাইফুল আলম সিপন; বরিশাল উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ; উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার; উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল;উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. আল-আমিন আকন ও সদস্য সচিব মো. শাহিন হাওলাদার।

এছাড়া বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com