1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া বাগধা ইউনিয়ন বিএনপি'র আহবায়ক ও যুগ্ন আহবায়কের পদত্যাগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১:০৪|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

আগৈলঝাড়া বাগধা ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ও যুগ্ন আহবায়কের পদত্যাগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

মো:মনিরুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কে.এম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি শুক্রবার সকাল ১১টায় আগৈলঝাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ও দলেরপদ থেকে পদত্যাগ করেছে। আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কে.এম রেজাউল ফয়েজ রেজা এ সময় তার সাথে একত্মতা প্রকাশ করে যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন- দলের নীতি, আদর্শ আর নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও দলের নিস্কয় কর্মকান্ড, বিএনপি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের কাছ থেকে কোন রকমের সাহায্য সহযোগিতা কারণে আমরা দল ও দলেরপদ থেকে পদত্যাগ করতে বাধ্য  হয়েছি। রেজা আরো বলেন, আমি বিএনপির মনোনয়ন নিয়ে বাগধা ইউনিয়ন পরিষদে (ধানের র্শীষ) দলীয় প্রতীক নিয়ে চেয়ারমান পদে নির্বাচন করেছিলাম।  দল এখন অভিভাবক শূণ্য হয়ে পরেছে। বিএনপির আগৈলঝাড়া উপজেলা আহ্বায়ক কবির হোসেন তালুকদার দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আর সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না এলাকাতেই আসেন না। দলীয় কারণে হামলা মামলার শিকার হয়ে একাধিবার জেলহাজতে থাকলেও রাজনৈতিক কোন অভিভাবক কোন খোঁজখবর নেয়না। আমরা পরিবার পরিজনের কথা চিন্তা করে হামলা ও মামলা থেকে রেহাই পেয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য দল থেকে পদত্যাগ করছি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরেতারা তারা বলেন, আমাদের বয়স হয়েছে। আমরা অন্যকোন রাজনৈতিকদলে যোগদান করবোনা। দলিয় সূত্রে জানাগেছে, ২০২৩ সালের সালের ২৬ আগস্ট আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম-আহ্বায়ক লাভলু ভাট্টিকেসহ ৫২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না।

এব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না সাংবাদিকদের জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কে.এম রেজাউল ফয়েজ রেজা দীর্ঘদিন ধরে দলের কোন নেতা কর্মীদের সাথে কোন যোগাযোগনাই। সে সাংগঠনিক কর্মকান্ডে সম্পৃক্ত না থাকার কারণে ০২ মে তাকে লিখিতভাবে  শোকজ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com