1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| ভোর ৫:০৮|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ বার পড়া হয়েছে

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ-সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতার ছোট নাতি আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। রবিবার রাতে নেতা-কর্মীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক আবদুল্লাহর প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে নতুন করে শুরু হলো আগৈলঝাড়া উপজেলার রাজনৈতিক নতুন মেরুকরণ। নতুন প্রজন্মের “আইডল ম্যান” হিসেবে পরিচিত আশিক আবদুল্লাহ’র প্রার্থীতার খবরে আনন্দ-উচ্ছাসে ভাসছে উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে আশিক আবদুল্লাহর প্রার্থী হবেন এমন জল্পনা-কল্পনা ছিল সর্বত্র।৩১ মার্চ রাতে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র ছোট ছেলে, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া নিশ্চিত করে সোমবার সকালে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ বলেন- বিষয়টি দলের সিদ্ধান্ত।তাই দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাতই এই বিষয়ে দলের নেতা-কর্মী ও সর্বস্তরের লোকজনকে তার প্রার্থীতা হওয়া বা না হওয়া নিশ্চিত করবেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত জানান, সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর প্রার্থীতার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন- দল থেকে প্রতীক না দিলেও দলের নেতা-কর্মীদের একজন প্রার্থীর পক্ষে অবশ্যই সমর্থন থাকবে। আর আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহন করবেন। সে লক্ষে দল সকল কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com