1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে আনারস প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল বরিশালে সতীনের বিরুদ্ধে গৃহবধূকে মারধরের অভিযোগ, হাসপাতালে স্বামী-স্ত্রী আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়। তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন জেলা প্রশাসক গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক

আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে আনারস প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৩০৯ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত এর সমর্থনে পাঁচটি ইউনিয়নে নির্বাচনী জনসভার ধারবাহিকতায় বুধবার বিকেলে বাগধা ইউনিয়নের আস্কর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বাগধা ইউনিয়নের জনগনের আয়োজনে বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী মিয়ার সভাপতিত্বে আনারস প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের উপজেলা নির্বাচনী কমিটির সদস্য সচিব আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনারস মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুনীল কুমার বাড়ৈ, আওয়ামী লীগ মনোনীত আনারস প্রতীকের একমাত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এআর ফারুক বক্তিয়ার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক সদস্য মিঠুন কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুল হক মন্টু, বাগধা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি অনুকুল চন্দ্র বাড়ৈ প্রমুখ।

আওয়ামী লীগের আমলে যে কোন ভোট আসলেই যতীন্দ্র নাথ মিস্ত্রী বিশষ একটি মহলের ইন্ধনে নির্বাচনে নামেন। তিনি নিজেকে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের লোক দাবি করে ভোট প্রার্থণা করে এলাকায় সাম্প্রদাযিক সম্প্রতির বিনস্ট ঘটায়। তাই তাকে প্রতিহত করে ২৯ মে আনারস প্রতীকে ভোট দিয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তা আবু সালেহ মো. লিটন বলেন- আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। তাই আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের মনোনীত আনারস প্রতীকের প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাতকে দিয়ে বিজয় সুনিশ্চিত করতে সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com