1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় স্বপনের নির্বাচনি উঠান বৈঠক ও পথসভা। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

আগৈলঝাড়ায় স্বপনের নির্বাচনি উঠান বৈঠক ও পথসভা।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চলঃ-

আর মাত্র তিনদিন পরেই দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী এম.জহির উদ্দিন (স্বপন) গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

গৌরনদী – আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, বাজার ও ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচিতে ধানের শীষের পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

রবিবার বিকালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ড চেংঙ্গটিয়া বাজার ও ঈদগাঁ এলাকায় নির্বাচনি পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর ৩টার পর থেকেই উঠান বৈঠকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের জমায়েত হয়।

সরেজমিনে দেখা যায়, নির্বাচনি মাঠে বিএনপির মনোনীত এই প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন এখন পুরোদমে গণসংযোগ,পথসভা ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিদিনই তিনি ছুটে বেড়াচ্ছেন হাটে-বাজারে, ভোটারদের বাড়ি বাড়ি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক সংস্কার, কৃষির আধুনিকীকরণ থেকে শুরু করে বেকারদের কর্মসংস্থানের মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন ভোটারদের সামনে। দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, চিকিৎসা, নাগরিক সমস্যা দূর করাসহ নানা সংকটে মানুষের পাশে থাকায় ভোটের মাঠে ব্যাপক সাড়া পাচ্ছেন ধানের শীষের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।

চেংঙ্গটিয়া ঈদগাঁ ময়দানের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক (এমপি) এম. জহির উদ্দিন স্বপন।
বক্তব্যে তিনি জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় শেষে
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময়ে গণসংযোগ ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল,বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক সদস্য রফিকুল ইসলাম কাজল, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ আলী,

এছাড়া উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপ্রতি হাফিজুল ঘরামী, সাধারণ সম্পাদক রেজাউল ঘরামী, বিএনপি নেতা আবদুস সালাম সরদার, ফরিদ ঘরামী, ও রোমান তালুকদার প্রমুখ।

পথসভায় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com