1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে শিকলে বেঁধে নির্যাতন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে শিকলে বেঁধে নির্যাতন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩২৪ বার পড়া হয়েছে

মো:মনিরুজ্জামান স্টাফ রিপোর্টারঃ- বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে শিকলে বেঁধে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে তার পরিবারের বিরুেদ্ধে। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা গ্রামের জামাল হাওলাদারের মেয়ে দক্ষিণ চাঁদত্রিশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী হাবিবা আক্তার (১৩) কে তার মা মারুফা বেগম ও তার পরিবার শিকলে বেঁধে অমানবিক নির্যাতন করে ঘরের মধ্যে আটকে রাখে।
স্থানীয় নুরু বাহাদুর ও জামাল তাজ জানান, গত দুই মাস পূর্বে স্কুল ছাত্রী হাবিবা আক্তারকে তার পরিবার জোর পূর্বক একই উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে সাজিদ মোল্লার সাথে বিয়ে দেয়। বিয়ের পর স্বামী ও তার পরিবারের নির্যাতন সইতে না পেরে শনিবার সকালে স্কুল ছাত্রী হাবিবা পিতার বাড়ী পালিয়ে আসে।

তখন হাবিবার মা মারুফা বেগম, বাবা জামাল হাওলাদার ও দুলাভাই আলামিন আকনসহ কয়েকজন মিলে স্কুল ছাত্রী হাবিবাকে শিকল ও রশি দিয়ে ঘরের খুঁটির সাথে বেঁধে মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে থানার উপপরিদর্শক মাহফুজ হোসেন শনিবার রাতে স্কুল ছাত্রী হাবিবাকে উদ্ধার করতে গেলে তার পরিবার টের পেয়ে ঘরে তালা মেরে পালিয়ে যায়।

স্কুল ছাত্রী হাবিবার মা মারুফা বেগম জানান, আমরা দরিদ্র পরিবার হওয়ায় মেয়ের লেখাপড়া করাতে না পারার কারণে তাকে বিয়ে দিয়ে দেই। স্বামীর বাড়ীতে ফিরে না যাওয়ার কারণে তাকে শিকলে বেঁধে রাখা হয়। স্কুল ছাত্রী হাবিবার বিয়েতে স্থানীয় ইউপি সদস্য সাইদুল সরদারসহ স্থানীয় মাতুবররা উপস্থিত থাকলেও এ বিষয়ে জানতে চাইলে তারা বিয়ের বিষয়ে এড়িয়ে যান।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপপরিদর্শক মাহফুজ হোসেনকে শনিবার রাতে স্কুল ছাত্রী হাবিবাকে উদ্ধার করতে পাঠালে তার পরিবার টের পেয়ে ঘরে তালা মেরে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com