1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামীসহ তিনজন গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

আগৈলঝাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামীসহ তিনজন গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৪৯ বার পড়া হয়েছে

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন এস আই মোঃ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী হাবিবুল্লাহ ওরফে হাবিব মোল্লাকে গ্রেফতার করেছে এছাড়াও পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে এস আই আবু ইউসুফ ও এসআই শফিউদ্দিন সংগিও ফোঁস নিয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামী হাবিবুল্লাহ ওরফে হাবিব মোল্লাকে (৫৫) বুধবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

হাবিবের বিরুদ্ধে পাশ্ববর্তী বাড়ির সপ্তম শ্রেণি পরুয়া ছাত্রীকে গত ১ফেব্রুয়ারি রাতে ঘরে একা পেয়ে ওই ছাত্রীর একটি অশ্লীল ভিডিও অন্য একজনের কাছে আছে বলে তা দেখানোর কথা বলে বাগানে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

ধর্ষণের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষক হাবিবুল্লাহ ওরফে হাবিব মোল্লা (৫৫) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনে মামলা দায়ের করেছিলেন, নং-৩ (৫.২.২৪)। গ্রেফতারকৃত হাবিব পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে তদন্তকারী অফিসার জানিয়েছেন।

এদিকে একই রাতে উপজেলার চেঙ্গুটিয়া গ্রাম থেকে সিআর ১৩/৫৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুন্দর আলী খানের ছেলে জলিল খানকে এস আই আবু ইউসুফ এবং যবসেন গ্রামের হাসানাত সরদারের স্ত্রী রুমা বেগমকে এসআই শফিউদ্দিন অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com