1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় ডিবি'র অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার রুদ্ধশ্বাস ফাইনাল শেষে কিরুকে হারিয়ে কাজী সেকেন্দার আলী স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আল-আমিন বরিশালে নদীর তলদেশ থেকে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলীর! রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসব শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন

আগৈলঝাড়ায় ডিবি’র অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪১০ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মাদক কেনাবেঁচার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পরে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের জাকির মারামাতের বাড়ির সামনে থেকে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের শামচুল মারামাতের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রহমান (৩১, একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মিজানুর রহমান (৩২), হাকিম মৃধার ছেলে রমজান মৃধা (২৬) ও তাজেম ঘরামীর ছেলে সজল ঘরামী (২১) কে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এঘটনায় বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) অরবিন্দু বিশ্বাস বাদী হয়ে সোমবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারকৃত চার মাদক ব্যবসায়ীদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com