1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি আব্দুল্লাহ সরদার গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ও খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। গৌরনদীতে ধর্ষণ মামলার বাদীকে আপসে রাজি করাতে চাপ, পাল্টা চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা বাকেরগঞ্জে চাঞ্চল্যকর ভ্যানচালক হত্যা, মূল পরিকল্পনাকারী সুমন শিকদারকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮ বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভাঙার অভিযোগ, প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার নতুন করে জীবন সাজানোর স্বপ্ন বুনছেন অনিকের পরিবার শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে রামপালে ছাত্রদল নেতা শোভনের উদ্যোগে সামাজিক সচেতনতামূলক নাটক ‘ন্যায় বিচার’ দাবদাহে তৃষ্ণার্তদের স্বস্তি, ইক্ষু শরবতে সেবা ও স্বাবলম্বিতার উদ্যোগ গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

আগৈলঝাড়ায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামি আব্দুল্লাহ সরদার গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ।

আসামিকে বরিশাল আদালতে ও ধর্ষিতা গৃহবধূকে পরীক্ষার জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (১৯) ও শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধা (২০)সহ তিনজনের একটি দল। বখাটেদের কুপ্রস্তাবে গৃহবধূ রাজি না হওয়ায় শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে ওই গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই তিন বখাটে মিলে গৃহবধূর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে।গৃহবধূর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সর্দার (১৯)। গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। তার এই ধর্ষণে সহযোগিতা করেছেন আইয়ুব আলী মৃধা (২০)সহ অজ্ঞাত একজন।এঘটনায় ওই ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে শনিবার আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি আইয়ুব আলী মৃধা (২০)কে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।গ্রেফতারকৃতকে  শনিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেন এবং ধর্ষিতা গৃহবধূকে পরীক্ষার জন্য বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com