1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় গাছ কাটায় বাঁধা দেয়ায় বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধীকে দুই দফায় পিটিয়ে আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়ায় গাছ কাটায় বাঁধা দেয়ায় বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধীকে দুই দফায় পিটিয়ে আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

এইচ এম মাসুমঃ-বরিশালের আগৈলঝাড়ায় নিজ জমিতে লাগানো বাঁশ ও বিভিন্ন প্রজাতির গাছ কাটতে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আহত ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের বজলুর রহমান সিকদারের ছেলে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারের (৬০) নিজ জমিতে লাগানো বাঁশ ও বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষ টাকার গাছ সম্প্রতি ভাইর ছেলে আনসার সিকদার কেটে নেয়। তখন গাছ কাটতে বাঁধা দিলে প্রতিপক্ষের আনসার সিকদার ও তার সহযোগিরা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে মারধর করে। পরে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদার বাদী হয়ে গত ২০ মে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি গ্রহন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করার নির্দেশ দেয়। গত ৩১ মে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর দুই কর্মকর্তা উত্তর শিহিপাশা শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারের বাড়িতে যায়। তারা তদন্ত শেষে বাড়ি থেকে যাওয়ার আধাঘন্টা পরে তার ভাইর ছেলে প্রতিপক্ষের আনসার সিকদার, তার ভাই আয়াতুল সিকদার, আশ্রাফুল সিকদার, নাসরুল সিকদার ও আলমাস সিকদারের নেতৃত্বে বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা বৃদ্ধ এসকেন্দার আলম সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ এসকেন্দার আলম সিকদার জানান, আদালতে মামলা করার পরে বাড়িতে পুলিশ তদন্তে আসার পরে ক্ষিপ্ত হয়ে আমার উপর প্রতিপক্ষের লোকজন হামলা করে আহত করে। আর তারা আমাকে এবং আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি-ধামকি দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com