1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় কলেজ সহপাঠীর ছুরিকাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

আগৈলঝাড়ায় কলেজ সহপাঠীর ছুরিকাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় কলেজের সহপাঠীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারী শিক্ষার্থীকে গণধোলাই দিয়েছে কলেজের অপর শিক্ষার্থীরা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আগৈলঝাড়া থানা পুলিশ প্রত্যক্ষদর্শী জানান ২০ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে ব্যবসায় শিক্ষা ক্লাশ চলাকালিন সময়ে আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের নূর নবী তালুকদার (১৭) ক্লাশে কথা বললে তাকে কথা বলতে নিষেধ করে গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ গ্রামের ওমর সিদ্দিক হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার (১৭)।

এক পর্যায়ে ফেরদৌস নুর নবীকে ক্লাশে বসেই দেখে নেয়ার হুমকী দ্যায়।ক্লাশ শেষে অন্যান্য শিক্ষার্থীদের সাথে ওই দুই শিক্ষার্থী কলেজ গেটের বাহিরে আসলে পুণরায় তারা বাকবিতন্ডায় জড়িয়ে পরে।

বাকবিতন্ডার এক পর্যায়ে ফেরদৌস তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে নুর নবীর উপর এলোপাথারী হামলা চালায়। হামলায় নুর নবীর পেটের উপরে ও বাম হাতের বাহুতে কুপিয়ে জখম করে। এসময় ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী নুর নবীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারী ফেরদৌসকে অপর শিক্ষার্থীরা গণধোলাই দেয়। কলেজ কর্তৃপক্ষ হামলায় ব্যহৃত ধারালো ছুরি তাদের জিম্মায় নিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনে বলেন, হামলার বিষয়টি ক্যাম্পাসের বাইরে হয়েছে তাই তাদের কিছু করার নেই। কোন আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে বলে- ওই শিক্ষার্থীরা কলেজে আসলে এমন কাজ না করার জন্য তাদের মোটিভেশন করা যেতে পারে। হামলায় ব্যবহৃত ধারালো ছুরি তার কলেজের এক কর্মচারীর কাছে আছে জানিয়ে বলেন এটা খোঁজ নিতে হবে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com