1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর শ্লী’লতাহানি,লজ্জায় আ’ত্ম’হ’ত্যার চেষ্টা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র

আগৈলঝাড়ায় কলেজ ছাত্রীর শ্লী’লতাহানি,লজ্জায় আ’ত্ম’হ’ত্যার চেষ্টা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের সুতারবাড়ি গ্রামে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। বর্তমানে ওই ছাত্রী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আয়নাল হক শরীফ ও আব্দুর রহমান চৌকিদারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আয়নাল হক শরীফের ছেলে সাগর শরীফের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।মামলা উঠিয়ে নিতে সাগর ও তার ভাই সোহাগ শরীফ বিভিন্ন সময়ে আব্দুর রহমান চৌকিদারের পরিবারকে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ ওঠে।

মামলা না তোলায় গত ১২ মে সন্ধ্যায় সাগর শরীফের নেতৃত্বে ৬-৭ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে চৌকিদারের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং রাকিব চৌকিদার ও মনিরা বেগম কে মারধর করে আহত করে।

হামলার সময় কলেজছাত্রী রহিমুন নেছা বাঁধা দিতে গেলে সাগর শরীফ তার পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। মানসম্মানের ভয়ে ওই ছাত্রী রাতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে।

বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় মঙ্গলবার রাতে রাকিব চৌকিদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে থানার এসআই মিল্টন মন্ডল জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। ওসি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com