1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হিজলা উপজেলা চেয়ারম্যানের জানাজায় মুসল্লিদের ঢল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সন্ধ্যা ৭:১২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে নারীর ক্ষমতায়নে উঠান বৈঠক। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রাজশাহী জেলা পুলিশ মাহিলাড়া মঠ সংলগ্ন ৪.৯৮ একর সরকারি ভিপি জমি অবৈধ দখলমুক্ত কালিয়ার মির্জাপুর মহাশ্মশানে দুর্ধর্ষ ডাকাতি, এলাকাজুড়ে উদ্বেগ নড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ‘জিরো মিসিং’ উদ্যোগ সংযোগ সড়কহীন নলিয়া সেতু: ৫ কোটির অবকাঠামো দাঁড়িয়ে আছে ‘নীরব দর্শক’ হয়ে চালুর অপেক্ষায় কোটি টাকার সেতু, পুরোনো ঝুঁকিপূর্ণ পথেই চলছে জনদুর্ভোগ গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা  বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,,

হিজলা উপজেলা চেয়ারম্যানের জানাজায় মুসল্লিদের ঢল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ ইউসুফ আলী জুলহাস। ।বরিশালের হিজলা উপজেলার চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী ইন্তেকাল করেছেন। সোমবার ভোররাতে ঢাকায় স্কয়ার হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত কয়েকদিন ধরে অসুস্থতা বোধ করেন। তাই রোববার দুইটার দিকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ভোর রাত তিনটার দিকে বুকে ব্যথা অনুভব করে। সে সময় তাকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।এরপর তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সে সময়ও প্রায় পার করেছেন।বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন হিজলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭২ বছর তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের ঘনিষ্ট অনুসারী ছিলেন বেলায়েত হোসেন ঢালী।

বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতাকে দেখার জন্য ছুটে এসে মরহুমের কফিনে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বেলা দুইটায় উপজেলা পরিষদ মাঠে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন স্থানীয় সরকার মন্ত্রণালয় বরিশাল বিভাগের পরিচালক আনোয়ারুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত সিংহ ও জোনাল অফিসার বরিশাল বকুলচন্দ্র কবিরাজ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ও ওসি হিজলা জুবাইর,উপজেলা আওয়ামী লীগের পক্ষে বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক শাহজাহান তালুকদার ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।

উপজেলা পরিষদের পক্ষে ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন ও নাজমা বেগম সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাজা সম্পূর্ণ হয়। জানাজায় হাজার হাজার মুসল্লিদের ঢল।

এছাড়াও জানাজায় অংশগ্রহণ করেন বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক বিন ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন খান আজম, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান তরিকুল হাসান মিঠু, হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দীপু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম স্বপন চৌধুরী, মেম্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুদ্দিন হাওলাদার, হরিনাথপুর চেয়ারম্যান তৌফিকুর রহমান সিকদার সহ হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাট ও মুলাদি উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন মহলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com