1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্মার্ট রাসিক বির্নিমাণে কার্যক্রম গ্রহণে পরবর্তী করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন রামপালে নিরাপদে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত  আওয়ামী লীগের ১৭ বছরে সকল মন্ত্রনালয়ের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে–স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত,, আগৈলঝাড়া গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বাইসাইকেল ও পোশাক বিতরণ পুনর্মিলনীর আগাম বার্তা নিয়ে শিকারপুরে সহস্রাধিক শিক্ষার্থীর শোভাযাত্রা এমপি সান্টুকে জড়িয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদ প্রকাশের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন,,

স্মার্ট রাসিক বির্নিমাণে কার্যক্রম গ্রহণে পরবর্তী করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪৩০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’-এ পরিকল্পনা, ডিজাইন এবং উদ্যোগ সমূহের অগ্রাধিকার নির্ধারণ ও কার্যক্রম গ্রহণের পরবর্তী করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে মাননীয় মেয়র দপ্তরের মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বির্নিমানের ঘোষণা দিয়েছেন। সেই পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে স্মার্ট রাজশাহী বিনির্মাণে বিশেষজ্ঞদের অংশগ্রহণে ছয় দিন্যাপী কর্মশালার মাধ্যমে সমন্বিত পরিকল্পনায় ২০টি প্রকল্পের ১৬২টি ইনিশিয়েটিভ ডিজাইন করা হয়েছে। অগ্রাধিকার নির্ধারণ করে উদ্যোগ সমূহ বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে প্রথম সভা অনুষ্ঠিত হলো। আগামীতে আরো সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

সভায় স্মার্ট রাজশাহী সিটি বিনির্মানে সমন্বিত পরিকল্পনার পরবর্তী ধাপ সমূহ ও বিভিন্ন কমিটি গঠন সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই এর চীফ ই-গভর্নেন্স ড. ফরহাদ জাহিদ শেখ। তাঁর সঙ্গে ছিলেন এটুআই এর সার্ভিস ডিজাইন এনালিষ্ট ইঞ্জিঃ মো. গোলাম ছারওয়ার ও ডিএসডিএল কো-অর্ডিনেটর আশিকুল আজীজ শেখ।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, সহকারী প্রোগ্রামার মোঃ রেজওয়ানুল হুদা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক নির্দেশিত স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট রাজশাহী সিটি রুপান্তরের লক্ষ্যে ০৮ আগস্ট ২০২৩ তারিখে রাজশাহী সিটি কর্পোরেশন এবং এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এর পরিপ্রেক্ষিতে গত ১৪ই অক্টোবর হতে ১৯ অক্টোবর ২০২৩ তথ্য ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ৬ দিনব্যাপি ‘স্মার্ট বাংলাদেশ ডিজাইন ল্যাব’এ রাজশাহী মহানগরীর সকল সেবা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও রাজশাহীর বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ও দেশের প্রথিতযশা প্রকৌশলী, জনপ্রতিনিধি নিয়ে স্মার্ট রাজশাহী সিটির সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই সমন্বিত পরিকল্পনায় ২০টি প্রকল্পের ১৬২টি ইনিশিয়েটিভ ডিজাইন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com