1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শহীদ কামারুজ্জামানের সমাধিতে আ.লীগ নেতা আসাদের শ্রদ্ধা জানিয়েছেন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

শহীদ কামারুজ্জামানের সমাধিতে আ.লীগ নেতা আসাদের শ্রদ্ধা জানিয়েছেন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামন আসাদ শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে তিনি শহীদ কামারুজ্জামানের মাজারে গিয়ে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করেন।

আসাদুজ্জামান আসাদ এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুকে স্বপরিবারে যারা হত্যা করেছিলো, ৩রা নভেম্বর যারা জাতীয় চার নেতাকে কারাগারের ভেতরে হত্যা করেছিলো তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তখন ঐসব খুনিদের দোসররা আর তাকে সহ্য করতে পারছে না। দেশজুড়ে নাশকতা ছড়াচ্ছে, মানুষ হত্যা করছে।

জননেত্রী শেখ হাসিনার এগিয়ে চলাকে থমকে দিয়ে দেশের অগ্রগতিকে টেনে ধরতে তৎপর সেইসব দোসররা। আজকে জেলহত্যা দিবসে আমাদের শপথ নিতে হবে খুনিচক্রের দোসরদের নাশকতার বিরুদ্ধে সোচ্চার থাকার। বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করায় হোক আজকের অঙ্গীকার।

মাজারে শ্রদ্ধা জনানোর সময় বাঘা-চারঘাট আসনের সাবেক সংসদ সদস্য রায়হানুক হক রায়হান, প্রবীন আওয়ামীলীগ নেতা বদরুজ্জামান রবু মিয়া, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল খা, দেওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান আক্তার, সাবেক ছাত্রনেতা মিরাজুল আলম, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রাব্বানী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সাবেক প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, চারঘাট পৌরসভার সাবেক মেয়র নার্গিস খাতুন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নেতা সুলতান মাস্টার, মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিলন মাস্টারসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com