1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল ৬ বছর ধরে তালাবদ্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা না পেয়ে দুর্ভোগে পাঁড়ইল ইউনিয়নবাসী দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বরিশাল আদালত চত্বরে মামলার বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ৩ উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বার্থী ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শরীফ সাহাবুব হাসান, সামনে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ গৌরনদীতে লোডশেডিংয়ের সুযোগে গরু চুরির চেষ্টা, সতর্কতায় রক্ষা গৌরনদীতে ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে বিছানায় মিলল একাকী বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধা

নিউজ ডেস্ক: 

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের তৃতীয় তলায় তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুর পুলিশ লাইনস হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম। তিনি জানান, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিনের গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এদিকে ওসির মরদেহ উদ্ধারের খবরে জাজিরা থানার সামনে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত রয়েছেন। তবে থানার ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com