1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লালপুরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ ডাকঘর, অনলাইন সেবাও বন্ধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৫৩|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর প্রত্যন্ত গ্রামে শীতার্তদের পাশে জামায়াতে ইসলামী গ্রামবাংলার হারিয়ে যেতে বসা জারী গানের সুরে আবারও মুখর নড়াগাতী কালিয়ায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতালি প্রবাসী ও বিদ্যুৎ কর্মকর্তাসহ একেই বংশের ১৩ টি বসত ঘড়ে অগ্নিসংযোগ লুটপাট কালিয়া স্বাধীন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও নতুন কমিটি অনুমোদন। গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক। গৌরনদীতে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ। কালিয়ায় কাঠ পোড়ানো ও লাইসেন্স বিহীন ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা মাদারীপু‌রে কাভার্ট ভ‌্যা‌নের চাপায় ভ্যটারী চালিত ভ্যানের ৩ যাত্রী নিহত, আহত-২”সড়‌কে আগুন জ্বা‌লি‌য়ে চলাচল বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা” কালিয়ার মূলশ্রী গ্রামে ইয়ং বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

লালপুরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ ডাকঘর, অনলাইন সেবাও বন্ধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর ডাকঘর দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ ভবনে কার্যক্রম চালিয়ে আসছে। ভবনের ছাদ থেকে পানি পড়া ঠেকাতে টানানো হয়েছে পলিথিন। এতে ডাক বিভাগের কর্মীরা অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যাচ্ছেন।

অনলাইন সেবার জন্য উপযুক্ত পরিবেশ না থাকায় অর্থ লেনদেনসহ নানা কার্যক্রম ব্যাংকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ফলে প্রয়োজনীয় ও সময়োপযোগী সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।

বর্তমানে ডাকঘরে একজন পোস্টমাস্টার, দুইজন ডাকপিয়ন, একজন ক্লার্ক ও দুইজন চুক্তিভিত্তিক কর্মচারীর মাধ্যমে কার্যক্রম কোনোভাবে চালু রয়েছে।

এখানে ম্যানুয়াল পদ্ধতিতে মানি অর্ডার ও ই-মানি অর্ডার থাকলেও অনলাইন ট্রান্জেকশন, ডাকঘর ব্যাংকিংসহ আধুনিক সেবা বন্ধ রয়েছে। সীমিত আকারে চলছে জিইপি (গ্রান্টেড এক্সপ্রেস পোস্ট) সেবা।

সরেজমিন দেখা যায়, দেড় বছর আগে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে থেমে গেছে। ভবনের পেছনে তিনটি কলামের বেইজ ঢালাই দিয়ে রড খাঁড়া করার পর থেকেই কাজ বন্ধ।

চারপাশে লতাপাতা ছড়িয়ে পড়েছে, রডে ধরেছে মরিচা। ডাকঘর সংলগ্ন পোস্টমাস্টারের বাসভবনের দরজা-জানালা ভেঙে পড়েছে, পেছনের দরজা ইট দিয়ে ঠেস দিয়ে রাখা হয়েছে নিরাপত্তার জন্য।

স্থানীয়দের অভিযোগ, তৎকালীন সরকারের আমলে চাঁদাবাজির চাপ সামলাতে না পেরে ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন। তবে ঠিকাদারের নাম বা যোগাযোগের তথ্য কেউই জানেন না।

ডাকঘরের পোস্টমাস্টার ইসমাইল হোসেন জানান, ভবনের করুণ অবস্থা সম্পর্কে তারা বারবার জানিয়েছেন। গত জুনে পশ্চিমাঞ্চল (রাজশাহী) ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মো. নাইমুর রহমান পরিদর্শনে এসে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বর্তমানে ডাকঘরের অন্তত ১৮টি সেবা চালু থাকলেও ভবনের দুরবস্থার কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, গোপালপুর ডাকঘরের এ পরিস্থিতি এক প্রকার অব্যবস্থাপনার প্রতিচ্ছবি। তারা দ্রুত নতুন ভবন নির্মাণ শেষ করে আধুনিক অনলাইন সেবা চালুর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com