1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রোজার মাস সম্মানের মাস হিন্দু হয়েও মাহে রমজানের মর্যাদা ধারণ করেছেন অমল দাস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:২০|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

রোজার মাস সম্মানের মাস হিন্দু হয়েও মাহে রমজানের মর্যাদা ধারণ করেছেন অমল দাস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, বরিশাল (গৌরনদী) প্রতিনিধি:

বরিশালের গৌরনদী উপজেলার আগৈলঝাড়া
সড়কের পাশে ছোট্ট একটি চায়ের দোকান। সেই দোকানের মালিক অমল দাস—হিন্দু সম্প্রদায়ের একজন সাধারণ মানুষ। তবে মাহে রমজান এলেই তাঁর অসাধারণ মানবিকতা নজর কাড়ে সবার। ধর্মীয় ভিন্নতা থাকলেও মাহে রমজানের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন তিনি। রোজার পুরো মাসজুড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত দোকান চালালেও চা-নাস্তার অংশটি কাপড় বা ছাউনি দিয়ে আড়াল করে রাখেন, যেন রোজাদারদের সামনে খাবার দৃশ্যমান না হয় এবং তাদের মনে কোনো প্রকার অস্বস্তি বা আকর্ষণ সৃষ্টি না করে।

অমল দাস জানান, “রোজা মুসলমান ভাইদের জন্য অত্যন্ত পবিত্র একটি ইবাদত। তাদের কষ্ট বা সংযমে যেন আমার কারণে সামান্যও বিঘ্ন না ঘটে, সেটাই আমার চেষ্টা।”

স্থানীয়রা বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন অমল দাস। তাঁর এই উদ্যোগ শুধু প্রশংসনীয়ই নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের এক অনুকরণীয় উদাহরণ।

ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকেই যেন বাস্তবে রূপ দিয়েছেন গৌরনদীর এই সাধারণ চায়ের দোকানি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com