1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রায়পুরের বন্যার্তদেন পাশে মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৪:৩২|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের কালিয়ায় নলিয়া নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু কালিয়ায় আধুনিক চক্ষু সেবার নতুন দুয়ার ‘পেড়লী ভিশন সেন্টার’ উদ্বোধন ডাসারে খাল খনন শেষে দুই পাড়ের রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন -এমপি খোকন তালুকদার গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়

রায়পুরের বন্যার্তদেন পাশে মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

নাঈম হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- দেশের পূর্বাঞ্চলে বন্যাদুর্গত অসহায় মানুষদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতা এবং বন্যার্তদের মাঝে উপহার হিসেবে খাবার বিতরণের লক্ষ্যে লক্ষ্মীপুরে রায়পুরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মিরপুর সরকারি বাঙলা কলেজের একদল শিক্ষার্থী।

রায়পুরের বন্যাকবলিত বিশেষ এলাকা চিহ্নিত করে প্রান্তিক গ্রামে কোমর পানিতে নেমে উপহার হিসাবে খাদ্য  সামগ্রী বিতরণ করেন।

একাউন্টিং ডিপার্টমেন্ট ২০১৬-১৭ ব্যাচ এর নিরব আহমেদ বলেন, আমরা বাঙলা কলেজে অধ্যয়নরত বৈষম্য বিরোধী শিক্ষার্থীদেন উদ্যোগে কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের থেকে সংগ্রহ করা অর্থে বন্যার্তদের সহযোগিতার জন্য ফান্ড গঠন করেছি। আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি রায়পুরের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।
ব্যবস্থাপনা ডিপার্টমেন্টে ২০১৯-২০ ব্যাচ এর মো: শাহিন আলম “বাঙলা কলেজের যেসব শিক্ষার্থী অর্থ, সময়, শ্রম এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ দুর্যোগের সময় সবার উচিত বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো। যার যা আছে তা দিয়ে সহযোগিতা করা। অর্থ না থাকলে সময়, শ্রম ও পরামর্শ দিয়ে অন্তত সঙ্গে থাকা, সাপোর্ট দেওয়া।
একাউন্টিং ডিপার্টমেন্ট ২০১৯-২০ ব্যাচের শাহিন সৌরভ জানান, বন্যা কবলিত মানুষ এই সময়ে রান্না করে খাবার খাওয়া সম্ভব না। তাই আমরা শুকনো খাবার নিয়ে এসেছি। খাবার সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, প্রয়োজনীয় ঔষধ,বিশুদ্ধ পানি। এছাড়া মোমবাতি, কয়েল এবং দিয়াশলাই। এ সময় মোমবাতি, কয়েল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং জ্বর-ঠাণ্ডার ঔষধ বেশি প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com