1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে স্কুল ছাত্রীকে বাথরুমে র‍্যাগিংয়ের পর গলা চেপে হত্যার চেষ্টা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন,ধ্বংস হচ্ছে ফসলি জমি মাদারীপুরে ডিবি পুলিশের অভিযান, ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সরকারি নর্থ খুলনা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত কেরানীগঞ্জে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে: আজিজুল বারী হেলাল সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল

রামপালে স্কুল ছাত্রীকে বাথরুমে র‍্যাগিংয়ের পর গলা চেপে হত্যার চেষ্টা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাগেরহাট জেলার রামপালে স্কুল পড়ুয়া  এক  ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগটি করেছেন ভুক্তভোগী  ছাত্রীর মাতা রত্না বেগম।

লিখিত অভিযোগে জানা গেছে, গত ইংরেজি ১৩ আগষ্ট বুধবার সকাল ১০ টায় দশম শ্রেণীর স্কুল ছাত্রী (১৬) উপজেলার বাইনতলা কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে যায়। এবং স্কুল ছুটির পর বিকাল আনুমানিক ৪ টার সময় সে স্কুলের বার্থরুমে যায়।তখন পরিকল্পিতভাবে একই শ্রেনীর ৩ ছাত্রী বার্থরুমে প্রবেশ করে ভুক্তভোগী ছাত্রীকে অভিযুক্তরা মুখ ও গলা চেপে ধরে। এরপরে তারা ভুক্তভোগী ওই ছাত্রীকে মেরে ফেলার চেষ্টা করে। অভিযোগে উল্লেখ করা হয় অভিযুক্ত ২ নম্বর বিবাদীর মাতা রেক্সনা বেগমের নির্দেশ অন্যরা ছাত্রীকে র‍্যাগিং করে। এতে ওই ভুক্তভোগী ছাত্রী গুরুতর আহত হয়। ওই সময় তাকে উদ্ধার করে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে রেফার করা হয়। বিষয়টি পূর্ব পরিকল্পিত ও শত্রুতামূলক বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত স্কুল ছাত্রীর পিতা সেকেন্দর আলী ডাকুয়াকে ফোন করা হলে তিনি জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না তবে পুলিশ এসেছিল। অপর ছাত্রীর পিতা জিয়া মোল্লার সাথে কথা হলে তিনি বলেন তার মেয়ে খুবই নরম। সে এধরণের অপকর্মে জড়িত নয়। অভিযুক্ত অন্য ছাত্রীর পিতা মোল্লা আ. হাইয়ের মুঠোফোনে বার বর যোগাযোগে চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেল্লাল হোসেনের সাথে কথা হলে  তিনি মারপিটের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং বলেন এ বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কেউ স্কুলের পরিবেশ নষ্ট করলে তাকে ছাড় দেয়া হবে না।

অভিযোগের বিষয়টি নিয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সাথে কথা হলে তিনি লিখিত অভিযোগের কপি পেয়েছেন বলে স্বীকার করে বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক।

এটা র‍্যাগিংয়ের শামিল। আমি ২০ আগষ্ট বুধবার উভয়পক্ষকে হাজির হওয়ার জন্য নোটিশ করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com