1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৩:৪৪|
সংবাদ শিরোনামঃ
কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক গৌরনদীতে বিদ্যুতের অবৈধ সংযোগে জরিমানা, ২৩ সংযোগ বিচ্ছিন্ন

রামপালে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে যথাযথ শ্রদ্ধা, ভালোবাসা,  সম্মান ও মর্যাদার সাথে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচির আয়োজন করে। শনিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে রামপাল থানা প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল সাড়ে ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে এক মনোঞ্জ কুচকাওয়াজ ও ডিসল্পে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কুচকাওয়াজ শেষে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের এক সংবর্ধনা দেওয়া হয়। রামপাল উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনা (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, রামপাল থানার অফিসার ইন-চার্জ সোমেন দাস, বীর মুক্তিযোদ্ধা শেখ আ. ওহাব, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, সাবেক অধ্যক্ষ মোতাহার রহমান, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আকবর আলী, রামপাল থানার ওসি (তদন্ত) বিধান কুমার, বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্রনাথ হালদার দুলাল, বীর মুক্তিযোদ্ধা কালীপদ অধিকারী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাংবাদিক কল্লোল বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ সাদীসহ রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক  মো. সাইফুল আলম বকতিয়ার, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com