1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী চিনিকল অব্যবহৃত থেকেই নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:৩৯|
সংবাদ শিরোনামঃ
টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,,

রাজশাহী চিনিকল অব্যবহৃত থেকেই নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার যান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- আগের মতো সুদিন নেই রাজশাহী চিনিকলের। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিনিকলটি। লোকসানের বোঝা মাথায় নিয়ে চলা চিনিকলটির এখন মরার ওপরে খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে আখ পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর ও ট্রলি।

বছরে মাত্র ১৫-২০ দিনের ব্যবহারের পর এসব পরিবহন পড়ে থাকে খোলা আকাশের নিচে। ফলে পড়ে থেকে নষ্ট হচ্ছে এসব পরিবহন। মেরামতে প্রতিবছর ব্যয় হচ্ছে মোটা অংকের টাকা। কর্তৃপক্ষ বলছে, এসব পরিবহন রাখাতে যে ধরনের শেড দরকার সেটি তৈরির সক্ষমতা তাদের নেই।

রাজশাহী চিনিকল সূত্রে জানা গেছে, রাজশাহী চিনিকলের আখ পরিবহনের জন্য ৬০০ ট্রলি ও ২০টি ট্রাক্টর আছে। ২০২২-২০২৩ মাড়াই মৌসুমে রাজশাহী সুগার মিল ৩৫ দিন চালু রাখার কথা থাকলেও ২১ দিনেই শেষ হয়েছে আখ মাড়াই কার্যক্রম। চলতি ২০২২-২৩ মৌসুমে ২৬ হাজার ৪৫ মেট্রিক টন আখ মাড়াই থেকে চিনি উৎপাদন হয়েছে মাত্র এক হাজার ৩৫৬ মেট্রিক টন। এ ক্ষেত্রে উৎপাদন খরচ ৮৩ কোটি ১ লাখ ২৯ হাজার টাকা। ফলে মাত্র ২১ দিনই ব্যবহার হয়েছে এসব পরিবহন। ব্যবহারের পর এসব পরিবহন আবার রাখা হয়েছে খোলা আকাশের নিচে।

সম্প্রতি রাজশাহীর হরিয়ান এলাকায় অবস্থিত চিনিকল ঘুরে দেখা গেছে, আখ পরিবহনের জন্য যেসব ট্রলি ও ট্রক্টর আছে সেগুলো খোলা আকাশের নিচে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে গেছে অন্তত অর্ধেক পরিবহন। ট্রলিগুলোতে মরিচা ধরেছে। কোনোটির চাকা ফুটো হয়ে গেছে। কোনোটির আবার চাকা খুলে পড়েছে। দীর্ঘদিন পড়ে থাকলে এসব মূল্যবান যানবাহন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মিলের একজন কর্মকর্তা বলেন, প্রতিবছরই গড়ে প্রায় ১০ লাখ টাকার মতো খরচ হচ্ছে এসব গাড়ির পেছনে। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় চাকা, বিয়ারিং নষ্ট হয়ে যাচ্ছে।

এ বিষয়ে রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার বলেন, আমাদের আখ পরিবহনের জন্য যত গাড়ি আছে সেই তুলনায় রাখার জায়গা নেই। এগুলো রাখতে হলে শেড বানাতে হবে। এতে ব্যয় হবে অন্তত দেড়কোটি টাকা। কিন্তু সে সক্ষমতা আমাদের নেই। তাই বাধ্য হয়েই এগুলো খোলা আকাশের নিচে রাখতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com