1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীর ছয় আসনের ৪টিতে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

রাজশাহীর ছয় আসনের ৪টিতে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি সংসদীয় আসনের ৪টিতেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলের মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণার বিবরণ থেকে এই তথ্য জানা গেছে।

ঘোষণা অনুাযায়ী, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে এমপি ওমর ফারুক চৌধুরী এবং রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমমন্ত্রী মো. শাহরিয়ার আলমের ওপরই পুনরায় ভরসা রেখেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে রাজশাহী-২ (সদর) আসনে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার পরিবর্তে মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালকে মনোনয়ন দেয়া হয়েছে। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এমপি মো. আয়েন উদ্দিনকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদকে; রাজশাহী-০৪ (বাগমারা) আসনে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে বাদ দিয়ে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবুল কালামকে এবং রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এমপি ডা. মনসুর রহমানের স্থলে সাবেক এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ দারাকে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হয়েছে।

এদিকে দলীয় প্রার্থী ঘোষণার পরপর রাজশাহী-৩ আসনে মনোনয়ন পাওয়া মোহা. আসাদুজ্জামান আসাদের সমর্থকরা রাজশাহী নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করে।

একইভাবে বিকালে রাজশাহী-৪ বাগমার আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আবুল কালাম আজাদের সমর্থকরা বাগমারার তাহেরপুর পৌরসভার জয়বাংলা চত্ত্বর থেকে আনন্দ মিছিল বের করে। পরে পুরো উপজেলাজুড়ে মিষ্টিও বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com