1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে সড়কে নির্মাণ সামগ্রী ফেলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকদের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি….তথ্যমন্ত্রী জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়ে আবারও গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ আমীর খসরু পুরস্কারে সম্মানিত গৌরনদী শিশু একাডেমির পরিচালক ওস্তাদ বাবুল সোম কেন্দ্রীয় নির্দেশনায় ১৪৩ জনের নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা। বিপিপিএর ছাড় ও মূল্যায়ন কমিটির সুপারিশ; প্রশাসনিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মাদারীপুরে ডায়াবেটিস হাসপাতালের নবনির্মিত ভবনের উদ্বোধন সড়কে ঝরল সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক।

রাজশাহীতে সড়কে নির্মাণ সামগ্রী ফেলে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী নগরীর লক্ষীপুরে একটি সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী। নির্মাণাধীন ভবনের মালিককে সড়িয়ে নেওয়ার কথাও জানিয়েছেন।

নগরীর লক্ষীপুরের মিঠুর মোড় এলাকায় এই ঘটনা ঘটেছে। ভবন নির্মাণ করছেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ।

সেখানকার বাসিন্দারা জানান, গত দুইদিন থেকে সড়কের মধ্যে তিনি বালু ফেলে রেখেছেন। সড়কের পুরোটা দখল করেছে বালুতে। বালু মাড়িয়ে যেতে কষ্ট হচ্ছে। কিন্তু এই বালু সরিয়ে নিচ্ছেন না ডা. বুলবুল। এই বালু গোটা এলাকাতেও ছড়িয়ে যাচ্ছে। এ কারণে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) সড়কে নির্মাণ সামগ্রী রাখতে বারবার নিষেধ করে আসছে। তবুও তাদের এই নিয়ম মানা হচ্ছে না।

সেখানকার বাসিন্দা সাংবাদিক রাশেদ রিপন বলেন, যেখানে বালু ফেলে রাখা হয়েছে সেখানে দিয়ে আমি আমার বাড়িতে প্রবেশ করি। বালু রাখার কারণে বাড়িতে প্রবেশ করাও যাচ্ছে না। ডা. বুলবুল দুইদিন থেকে এভাবে বালু ফেলে রেখেছেন।

কথা বলার জন্য নির্মিত ভবনে গেলে ডা. বুলবুলকে পাওয়া যায়নি। সেখানে তার মুঠোফোন নম্বর চাওয়া হলে সাংবাদিক পরিচয় শুনে কেউ আর দেয়নি।

রাসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, সড়কে নির্মাণ সামগ্রী ফেলে রাখার জন্য বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এগুলোর কারণে ড্রেন থেকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সিটি করপোরেশনের আইন আছে। কেউ নির্মাণ সামগ্রী ফেলে রাখতে পারে না। আর নির্মাণ সামগ্রী রাখলেও ভাড়া প্রদান করতে হয়। যদি সে না সরিয়ে নেয় তাহলে ম্যাজিস্ট্রেট এসে ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com