1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:৪৯|
সংবাদ শিরোনামঃ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: বদলি বাতিলের দাবিতে উপজেলাবাসী,, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি, -এর নতুন কার্যকরী পরিষদকে অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক পর্যায়ে কৃষক কার্ড নিয়ে যেতে পেরেছেন”এমপি খোকন তালুকদার রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ ব্ল্যাকমেইল ও যৌন নির্যাতনের প্রতিশোধে ভাইকে হত্যা; আদালতে বোনের স্বীকারোক্তি,, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভোটের মাঠে তরুণ সমাজসেবক বাহারুল চৌধুরী গৌরনদীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিক নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: অভিযুক্তের বিচার দাবিতে সংবাদ সম্মেলন গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহীতে পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি এবং অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অলংকরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে এবং রাজশাহী রেঞ্জ পুলিশে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানের বক্তব্য রাখছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) ও আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় সঙ্গে ছিলেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সহধর্মিনীগণ। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‌্যাংক ব্যাজ অলংকরণ উপলক্ষ্যকে স্মরণীয় করতে এবং তাঁর কর্মস্পৃহা বৃদ্ধিদে এ আয়োজন করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র্যাং ক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানের বক্তব্য রাখছেন পুলিশ কমিশনার

সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম। অতিরিক্ত ডিআইজি সুপারনিউমারারি পদে আরএমপি’র উপ-পুলিশ কমিশনার কে, এম আরিফুল হক, পিপিএম, মো: আল মামুন, অনির্বান চাকমা, বিভূতি ভূষন বানার্জী এবং পাবনার পুলিশ সুপার মো: আকবর আলী মুনসী ।

এছাড়াও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জামিরুল ইসলাম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: স্নিগ্ধ আখতার, পিপিএম, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী ও পুলিশ সুপার সুপারনিউমারারি পদে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার টি,এম, মোশাররফ হোসেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রশিদ, মো: মোতাহার হোসেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো আশরাফুল আলম, সনাতন চক্রবর্তী, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী’র অতিরিক্ত পুলিশ সুপার কামরুন নাহার, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল কালাম সাহিদ ও নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ মো: গাজিউর রহমান, পিপিএম। উপরোল্লিখিত কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে ৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

আরএমপি ও রাজশাহী রেঞ্জে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান।

পরবর্তীতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ রাজশাহী মহাগনগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান।

অনুষ্ঠানে ডিআইজি ও পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উষ্ণ অভিনন্দন জানান এবং পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com