1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর চাকরিমেলা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর চাকরিমেলা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে তাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে রাজশাহীতে দিনব্যাপী চাকরি মেলা হয়েছে।

উন্নয়ন সংগঠন দিনের আলো হিজড়া সংঘের উদ্যোগে বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা মুহিনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, কাউকে পেছনে রেখে উন্নয়ন করা সম্ভব নয়। প্রত্যেক মানুষেরই প্রতিভা আছে। ইচ্ছে করলে সবাই সৎভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো কাজ করতে পারে। লিঙ্গ পরিচয় এখানে মূল বিষয় নয়, বিষয় হচ্ছে যোগ্যতা। যোগ্যতার মাধ্যমেই মানুষকে বিচার-বিবেচনায় আনতে হবে। লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীকে কোনোভাবেই পিছিয়ে রাখা যাবে না। প্রধানমন্ত্রী এরই মধ্যে তাদের ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

তাদের আলাদা পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। তৃতীয় লিঙ্গ হিসেবে জাতীয় পরিচয়পত্রসহ সরকারি সব সুযোগ-সুবিধা ভোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। ২০১৯ সাল থেকে তারা তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটাধিকার পেয়েছে। এরই মধ্যে একজন ইউপি চেয়ারম্যান ও এক জন সিটি করপোরেশনের নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান সরকার সব বৈষম্য দূর করে সবাইকে সামনে এগিয়ে নিতে নানা ধরনের পরিকল্পনা নিচ্ছে এবং তা বাস্তবায়নে কাজ করছে। সরকারের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ দিয়ে নানান কাজে লাগানো হচ্ছে। যুব উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সহজ শর্তে ঋণ দিচ্ছে। এ ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকার তাদের ব্যাপারে খুবই ইতিবাচক। তারা পথে-ঘাটে চাঁদা তুলুক বা অন্যকিছু করে বাঁচুক এটা সরকার চায় না। তবে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকেও এগিয়ে আসতে হবে। তাদের নিজেকে চাকরির জন্য যোগ্য করে গড়ে তুলতে হবে। এছাড়া সবাই চাকরির আশা না করে নিজেকে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।

এ সময় তিনি রাজশাহী বিভাগীয় প্রশাসনে যোগ্যতার ভিত্তিতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে চাকরি এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন।

পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি আগত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য কী ধরনের চাকরির ব্যবস্থা রাখা হয়েছে সে সম্পর্কে খোঁজ-খবর নেন।

মেলায় ওয়ালটনসহ ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল ছিল। এসব প্রতিষ্ঠানে চাকরির জন্য তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আগ্রহীরা চাকরির জন্য সিভি জমা দিয়েছে। সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চাকরি দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com