1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে জামায়াতের ঝটিকা মিছিল থেকে বোমা বিস্ফোরণ, আটক ৬ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১ আগৈলঝাড়ায় সাংবাদিকদের ঐক্যের আহ্বান জহির উদ্দিন স্বপনের মাদারীপুরের পেয়ারপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ৬ জন এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে জামায়াতের ঝটিকা মিছিল থেকে বোমা বিস্ফোরণ, আটক ৬

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- চতুর্থ দফায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন রোববার রাজশাহীতে ঝটিকা মিছিল করে হাত বোমার বিস্ফোরণ ঘটনানো হয়েছে। অবরোধের সমর্থনে সকাল পৌনে সাতটার দিকে রাজশাহী নগরের সিটিহাট এলাকা ঝটিকা মিছিল, হাত বোমার বিস্ফোরণ ও পিকেটিং করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে পুলিশ ছয়জনকে আটক করে।

পুলিশের ভাষ্য, আটক ছয়জন জামায়াত-শিবিরের নেতাকর্মী, তবে প্রাথমিকভাবে তাদের দলের পদবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটিয়েছেন তাঁরা।

আটক ব্যক্তিরা হলেন, নগরের দামকুড়া থানাধীন চর মাঝারদিয়াড় এলাকার আবদুল আউয়াল, নগরের বখতিয়ারাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও কালীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক, নগরের বখতিয়ারাবাদ এলাকার আরিফ চৌধুরী, পবা উপজেলার ধর্মহাটা এলাকার আনান হোসেন, নগরের মথরডাঙা এলাকার রবিন ইসলাম ও বখতিয়ারাবাদ এলাকার আবদুল আলিম।

নগরের রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, সিটিহাট এলাকার পাশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল করেছেন। সেখানে হাত বোমার বিস্ফোরণও ঘটিয়েছেন তারা। পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। একটি বিস্ফোরিত হাত বোমার খোসাও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে। এলাকায় অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com